মফস্বল সংবাদ

সেনবাগে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী এলাকায় সম্প্রতি ইটভর্তি ট্রাক্টরের ধাক্কায় তাজুল ইসলাম (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছে। সে স্থানীয় তেমুহনী আবদূর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাজুল পার্শ্ববর্তী চিলাদী গ্রামের আবদুল রশিদের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ইটভর্তি ট্রাক্টরের ধাক্কায় জেএসসি পরীক্ষার্থী তাজুল ইসলাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তেমুহনী আবদূর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন জানান, তাজুল স্থানীয় তেমুহনী বাজার থেকে সন্ধ্যায় চিলাদী পশ্চিম পাড়া গ্রামের বাড়িতে সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে সে মারা যায়। ছাত্র হিসেবে সে খুবই মেধাবী ছিল। তিনি মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক্টর চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

 

 

     
lbheading